সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশরাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

২৫ মে কর্মবিরতিতে যাচ্ছে পেট্রোল পাম্প মালিকরা, ১০ দফা দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১১ মে, ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ শতাংশে উন্নীতকরণসহ ১০ দফা দাবি আদায়ে আগামী ২৫ মে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশব্যাপী ৮ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।

রোববার (১১ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে পেট্রোল ও অকটেনের ডিপো মূল্যের ৫ শতাংশ এবং ডিজেলের ৩ শতাংশ হারে কমিশন নির্ধারণ করা হয়েছে। কিন্তু এটি বর্তমান খরচের তুলনায় খুবই অপ্রতুল।”

তিনি আরও জানান, এতদিন ডিলারশিপ লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স ও ট্রেড লাইসেন্স দিয়েই ব্যবসা পরিচালিত হতো। তবে বর্তমানে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কলকারখানা ও বিএসটিআইসহ একাধিক সংস্থার কাছ থেকে অতিরিক্ত লাইসেন্স গ্রহণের নিয়ম চালু করা হয়েছে, যা মালিকদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।

ঐক্য পরিষদ বলেছে, আগামী ২৪ মে’র মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে ২৫ মে প্রতীকী কর্মসূচি হিসেবে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ থাকবে। তবে হজ ও আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখতে বিমানের জন্য জ্বালানি পরিবহন চালু থাকবে।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

জ্বালানি তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশে উন্নীত করা

সড়ক ও জনপথ অধিদপ্তরের জমির ইজারা মাশুল পুর্বের অবস্থায় ফিরিয়ে আনা
বিএসটিআইকে শুধু ডিসপেন্সিং ইউনিট স্টাম্পিং ও পরিমাপ যাচাইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা
আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন ও ডিপ রড পরীক্ষার ফি এবং নিবন্ধন প্রথা বাতিল
পেট্রোল পাম্পকে শিল্প হিসেবে বিবেচনা না করে কমিশন ভিত্তিক ব্যবসা হিসেবে স্বীকৃতি দেওয়া
ডিলারশিপ ছাড়া তেল বিক্রি বন্ধ করা
ট্যাংক লরি চালকের লাইসেন্স নবায়ন সহজতর করা
রাস্তায় যেখানে-সেখানে কাগজপত্র পরীক্ষার পরিবর্তে ডিপো গেটেই তা বাস্তবায়ন
আন্তজেলা রুট পারমিট সকল ট্যাংক লরির জন্য চালু করা
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন ও জুবায়ের আহাম্মেদ চৌধুরী প্রমুখ।

৪৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন