সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

বিশ্ব মা দিবস আজ: মাতৃত্বের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিবেদন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১১ মে, ২০২৫ ৪:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ বিশ্ব মা দিবস। মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয় মাতৃত্বের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে।

মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিন না থাকলেও, এই দিনটিকে ঘিরে বিশ্বজুড়ে পালিত হয় নানা আয়োজন। বাংলাদেশেও দিবসটি এখন নিয়মিতভাবে উদযাপিত হচ্ছে।

বিশ্ব মা দিবসের সূচনা হয় যুক্তরাষ্ট্রে। ১৮৭০ সালে সমাজকর্মী জুলিয়া ওয়ার্ড হোই ‘মাদারস ডে প্রোক্লেমেশন’ নামে একটি ঘোষণাপত্রের মাধ্যমে এর ভিত্তি তৈরি করেন। পরে সমাজকর্মী আনা মেরি জার্ভিস তার মায়ের স্মরণে দিবসটি পালনের উদ্যোগ নেন। তার একান্ত প্রচেষ্টায় ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা দেন। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি পালন শুরু হয়।

বাংলা সাহিত্যেও মাকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য সাহিত্যকর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মনে পড়া’, শামসুর রাহমানের ‘কখনো আমার মাকে’, হুমায়ুন আজাদের ‘আমাদের মা’, আল মাহমুদের ‘নোলক’ কিংবা কালিদাসের ‘মাতৃভক্তি’—সবই মাতৃত্বের অমোঘ টানকে তুলে ধরেছে।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মায়ের মর্যাদা অত্যন্ত উচ্চ। ইসলাম ধর্মে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন—“আমি মানুষকে তার মা-বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভধারণ করে। ... সুতরাং আমার শোকরিয়া ও তোমার মা-বাবার শোকরিয়া আদায় করো।” (সুরা লোকমান: আয়াত ১৪)

বিশ্বের বিভিন্ন ভাষায় ‘মা’ শব্দটির উচ্চারণে রয়েছে অদ্ভুত মিল। অধিকাংশ ভাষায়ই শব্দটির শুরু ‘ম’ বা ‘এম’ ধ্বনিতে, যেমন ইংরেজিতে ‘মাম’, জার্মানে ‘মাট্টার’, ইতালিয়ান ভাষায় ‘মাদর’, চীনা ভাষায় ‘মামা’। ভাষাবিদ রোমান জ্যাকবসনের মতে, শিশু মাতৃদুগ্ধ পান করার সময় স্বাভাবিকভাবে মুখের ভেতর থেকে যে ধ্বনি বের হয়, তা অনেকটা ‘ম’ ধ্বনির মতো, এ কারণেই পৃথিবীর প্রায় সব ভাষায় মাকে ডাকার শব্দে ‘ম’ ধ্বনি দেখা যায়।

তবে মা দিবস শুধু একদিনের আয়োজন নয়। এটি মাকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীকী বহিঃপ্রকাশ। জন্মের পর থেকে সন্তানকে আগলে রাখা, নিজের সবকিছু উৎসর্গ করা একজন মায়ের অবদানকে প্রতিদিনই স্মরণ করা উচিত বলে মনে করেন অনেকেই।

৫৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন