সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশযত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
রাজনীতি

শাহবাগে গণজমায়েত, অবস্থান কর্মসূচি চলছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১০ মে, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ রাজনৈতিক দল’ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত ও অবস্থান কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)সহ কয়েকটি রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠন।

শনিবার (আজ) বেলা ৩টার পর থেকেই শাহবাগ মোড়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

বেলা সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ের সিঁড়ির নিচে অবস্থান নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানান।

সমাবেশে সারজিস আলম বলেন, “আজকের কর্মসূচি একটি লক্ষ্যেই পরিচালিত হবে। কেউ ভিন্ন মাইক ব্যবহার করবেন না।”

কর্মসূচিতে ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দফা এক দাবি এক—লীগ নট কাম ব্যাক’ প্রভৃতি স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা। মূল সড়কে বসে থাকা আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে নানা প্রতিবাদমূলক স্লোগান দেন।

এর আগে শুক্রবার মিন্টো রোড এলাকায় অবস্থান ও সমাবেশ করে একই দাবিতে বক্তব্য দেন ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের নেতারা। বিকেল সাড়ে ৪টার দিকে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন। রাতভর শাহবাগ অবরোধ করে রাখা হয় এবং শনিবার সকাল থেকেও তা অব্যাহত রয়েছে।

হাসনাত আবদুল্লাহ গতরাতে এক ফেসবুক পোস্টে ঢাকার বাইরে কিংবা দেশের মহাসড়কগুলোতে ব্লকেড না দেওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, “ঢাকার শাহবাগ ছাড়া অন্য কোথাও ব্লকেড নয়। জেলাগুলোতে সমাবেশ ও স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, তবে সড়ক বন্ধ করবেন না।”

তিনি জানান, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলীয় বিচারের বিধান সংযোজন এবং ‘জুলাই ঘোষণাপত্র’ জারি—এই তিন দফা দাবিতে আন্দোলন চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

৪০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন