সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশসাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

বান্দরবানে কাঠবোঝাই জিপ উল্টে হেলপার নিহত, চালক আহত

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের রুমা উপজেলায় কাঠবোঝাই একটি জিপগাড়ি উল্টে রাজা মিয়া (২৩) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির চালক মো. এমরান (৩৭) আহত হয়েছেন।

শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেথেল ও মুননুয়াম পাড়া সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মুননুয়াম পাড়া থেকে কাঠ বোঝাই করে জিপগাড়িটি রুমা বাজারের দিকে যাচ্ছিল। পথে বেথেল পাড়ার উঁচু এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হেলপার রাজা মিয়া।

নিহত রাজা মিয়া রুমা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা ও মৃত মো. মনু মিয়ার ছেলে। আহত চালক এমরান একই ইউনিয়নের থানা পাড়ার বাসিন্দা, মো. নেজাম উদ্দিনের ছেলে। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, “একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।”

৪১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন