সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামের র‌্যাব-৭ ক্যাম্প থেকে গুলিবিদ্ধ এএসপি'র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ৭ মে, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের চান্দগাঁওয়ে র‌্যাব-৭ ক্যাম্প থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, এএসপি পলাশ সাহার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, "আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অরডিনেট করে।"

এএসপি পলাশ সাহা আগে পুলিশের বিশেষ শাখা (এসবি)-তে কর্মরত ছিলেন। সেখান থেকে সর্বশেষ তিনি র‌্যাব-এ বদলি হন।

র‌্যাব ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।

৫১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন