সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
জাতীয়

মহাসড়কে বেড়েই চলেছে ডাকাতি, আসন্ন ঈদে আতঙ্কে পশু ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৫ মে, ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদুল আজহা সামনে রেখে দেশের মহাসড়কগুলোয় নিরাপত্তা জোরদার করা হলেও কমছে না ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। দিন বা রাত—কোনো সময়েই যাত্রা এখন নিরাপদ নয়।

যাত্রী, চালক থেকে শুরু করে কোরবানির পশু ব্যবসায়ীরাও আতঙ্কে রয়েছেন পথে পথে ডাকাতের কবলে পড়ার ভয়ে।

হাইওয়ে পুলিশের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আটটি প্রধান মহাসড়কে অন্তত ১৭টি ডাকাতি মামলার খবর পাওয়া গেছে, গ্রেপ্তার হয়েছে ৪১ জন। তবে মাঠপর্যায়ের খবর বিশ্লেষণে দেখা যায়, প্রকৃত ঘটনা ও মামলা-গ্রেপ্তারের মধ্যে বিস্তর ফারাক।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেই সবচেয়ে বেশি অপরাধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ পর্যন্ত প্রায়ই ঘটছে ডাকাতি ও ছিনতাই। সোনারগাঁয়ের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এলাকাটি ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত। এ মহাসড়কজুড়ে বসানো হয়েছে এক হাজার ৪২৭টি সিসি ক্যামেরা, তবু অপরাধ থামছে না।

সম্প্রতি র‌্যাব বা ডিবি পুলিশ পরিচয়ে যাত্রী নামিয়ে সর্বস্ব লুটের মতো ঘটনাও ঘটেছে, যার মধ্যে প্রবাসী ও ব্যবসায়ীও রয়েছেন। চালক-সহকারীদেরও এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

ঢাকা-রাজশাহী ও ঢাকা-আরিচা মহাসড়কেও আতঙ্ক
ঢাকা-রাজশাহী, রাজশাহী-নওগাঁ ও রাজশাহী-বগুড়া মহাসড়কে রাতের বেলায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে। যানজটে আটকে থাকা বাস, এমনকি দিনে-দুপুরেও ডাকাতির শিকার হচ্ছেন যাত্রীরা। নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগও সামনে এসেছে।

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশ, বিশেষ করে ব্যাংক টাউন ও পুলিশ টাউন এলাকায় দিনে-দুপুরেও ডাকাতি হচ্ছে। মার্চ মাসেই সেখানে তিনটি ডাকাতির ঘটনা ঘটে, এপ্রিলের প্রথম ১১ দিনেই দুবার ডাকাতি ও ছিনতাই হয়েছে।

ঈদে পশুবাহী ট্রাক ডাকাতির আশঙ্কা, বাড়ছে নিরাপত্তা
কোরবানির পশু পরিবহন নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত গরু ব্যবসায়ীরা। কুষ্টিয়ার গরু ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, “আগে মাঝ রাস্তায় জোর করে গরু নামিয়ে নেওয়া, এমনকি ট্রাক ডাকাতির শিকার হয়েছি। এবার নিরাপদ যাত্রা চাই।” পুলিশ জানিয়েছে, ঈদ উপলক্ষে বরিশাল থেকে ৩৯ জন ফোর্স এনে সাভারসহ গুরুত্বপূর্ণ রুটে মোতায়েন করা হয়েছে। বাসে তল্লাশি, নতুন চেকপোস্ট স্থাপন ও যাত্রীবেশে পুলিশি নজরদারি চালানো হচ্ছে।

জনবল সংকট বড় চ্যালেঞ্জ
হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেন, “বর্তমানে আমাদের জনবল মাত্র ২,৮৭৪ জন, প্রয়োজন ১০ হাজার। আমরা অন্তত ৬ হাজার নতুন জনবল চেয়েছি। তবেই ডাকাতি অনেকাংশে কমানো সম্ভব।”

ডিআইজি (অপারেশন) মো. শফিকুল ইসলাম জানান, “৭০০ অতিরিক্ত ফোর্স ও গাড়ি ভাড়া করে টহল বাড়ানো হয়েছে। ঈদের আগে আরও ২০০-৩০০ ফোর্স যুক্ত হবে।”

ডাকাতদের জামিনে বেড়েছে অপরাধ
পুলিশ বলছে, ৫ আগস্টের পর জামিন পাওয়া অনেক ডাকাত ফের সক্রিয় হয়েছে। তাদের তালিকা করে জেলা পুলিশকে জানানো হয়েছে, এবং অভিযান চলমান।

পথযাত্রীদের জন্য পুলিশের পরামর্শ

বিদেশগামী যাত্রীদের ব্যক্তিগত গাড়ির চালকের সঙ্গে লোকেশন শেয়ার করতে বলা হচ্ছে। পশুবাহী ট্রাকে আগেভাগেই হাটের নাম লেখা ব্যানার ঝুলিয়ে দিতে বলা হয়েছে, যাতে রাস্তায় গরু নামানোর ঝামেলা না হয়। 

টেকসই সমাধানের জন্য শুধু জনবল ও টহল নয়, প্রয়োজন প্রযুক্তি-নির্ভর নজরদারি, স্থানভিত্তিক হটস্পট বিশ্লেষণ এবং কঠোর আইনি ব্যবস্থা। আসন্ন ঈদে সাধারণ যাত্রী ও পশু ব্যবসায়ীদের নিরাপদ রাখতে পুলিশের কার্যকর ব্যবস্থা দ্রুত দেখতে চাইছে দেশবাসী।

২৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন