সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৪ মে, ২০২৫ ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
দুই দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।

সফরকালে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় মূল গুরুত্ব পাবে অবৈধ অভিবাসন, মানব পাচার রোধ, নিরাপত্তা সহযোগিতা এবং প্রশিক্ষণ কার্যক্রম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে ইতালিতে অবৈধ অভিবাসন প্রতিরোধ ও বৈধ অভিবাসনের পথ সহজতর করা। পাশাপাশি পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবির প্রশিক্ষণ ও দুই দেশের নিরাপত্তা খাতে সহযোগিতার বিষয়গুলোও আলোচনায় আসবে।

সফরের প্রথম দিন আজ বিকেলে বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে মাত্তেও পিয়ান্তেদোসি সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। এরপর ইতালি দূতাবাসের আয়োজনে নৈশভোজে অংশ নেবেন তিনি।

আগামীকাল মঙ্গলবার সকালে প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসীকল্যাণ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। ওই দিন বিকেলেই তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইতালি সরকার বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন রোধে জোরালো পদক্ষেপ নিতে চায়। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিপজ্জনকভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করছেন বহু বাংলাদেশি, যার ফলে প্রাণহানির ঘটনাও ঘটছে। এসব বন্ধে সচেতনতা ও যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন দুই দেশের নীতিনির্ধারকরা।

এছাড়া, বৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য অপেক্ষমাণ বাংলাদেশি কর্মীদের ভিসা জটিলতার বিষয়টিও আলোচনায় আসবে বলে জানা গেছে। ইতালির অভিযোগ, অনেক আবেদনকারী ভুয়া নথিপত্র দাখিল করছেন, যার ফলে যাচাই-বাছাইয়ে সময় লাগছে।

উল্লেখ্য, গত বছর ইতালি বাংলাদেশসহ ১৭টি দেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে তালিকাভুক্ত করেছে। ইতালির অভিবাসন আইনের ২০০৮ সালের ধারা অনুযায়ী, এই তালিকাভুক্ত দেশের নাগরিকদের অবৈধভাবে ইতালিতে অবস্থানের অনুমতি দেওয়া হবে না।

৪২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন