সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, সূচকে বাংলাদেশের ১৬ ধাপ অগ্রগতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩ মে, ২০২৫ ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ শনিবার (৩ মে) পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখটিকে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব স্মরণে এই দিবস হিসেবে ঘোষণা করে।

এ বছরের দিবসের প্রতিপাদ্য— ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং: স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব’।

দিবসটি উপলক্ষে প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০২৫ অনুযায়ী, ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। গত বছর (২০২৪) বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম; ফলে এবার ১৬ ধাপ উন্নতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বাংলাদেশের প্রাপ্ত স্কোর ৩৩.৭১, যা গত বছরের ২৭.৬৪ থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।

এ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, “গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকার কারণে এক বছরে বাংলাদেশের অবস্থান ১৬ ধাপ এগিয়েছে।” তিনি জানান, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সকল গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত।

উপদেষ্টা আরও বলেন, “গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী শিগগিরই বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে। সরকারের লক্ষ্য, দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করা।”

তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরও বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকবে এবং সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অধিকার আরও সুরক্ষিত হবে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ইউনেসকো ঢাকা অফিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), এবং সুইডেন দূতাবাসের যৌথ উদ্যোগে রাজধানীতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ব্রেভ নিউ বাংলাদেশ: রিফর্ম রোডম্যাপ ফর প্রেস ফ্রিডম’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং মুখ্য আলোচক হিসেবে থাকবেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

৪০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন