সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

শ্যামনগরে ন্যায্য মজুরির দাবিতে অবস্থান কর্মসূচি ও পথনাটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শুক্রবার, ২ মে, ২০২৫ ৭:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে ন্যায্য মজুরির দাবিতে শ্রমজীবী মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম (এসএসএসটি) এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর সহযোগিতায় আয়োজন করা কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষাণী কৌশল্যা মুন্ডা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন নারী শ্রমিক মাধবী রানী, কল্যাণী মুন্ডা, সবুজ সংহতি'র সদস্য দিলীপ মাঝি, যুব সংগঠক স.ম ওসমান গনী, এসএসএসটি'র মাসুম বিল্লাহ, ওবায়দুল্লাহ আল মামুন, সবুজ বিল্লাহ, বারসিক কর্মকর্তা বাবলু জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, মনিকা পাইক, বরষা রাণী, ও প্রতিমা চক্রবর্তী।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে দিনমজুরের চাহিদা থাকলেও শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। বিশেষ করে নারী শ্রমিকরা কাঁকড়ার খামার, মাছের ঘের, নির্মাণ ও কৃষিকাজে সমানভাবে যুক্ত থাকলেও তারা পুরুষের তুলনায় অর্ধেক মজুরি পান। আন্তর্জাতিক শ্রম আইন লঙ্ঘন করে কাঁকড়ার খামারগুলোতে নারী শ্রমিকদের ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হয়, অথচ তাদের পারিশ্রমিক থাকে অত্যন্ত কম।

বক্তারা আরও বলেন, “হাড়ভাঙা পরিশ্রম করেও নারী শ্রমিকরা যথাযথ মর্যাদা ও মজুরি থেকে বঞ্চিত হন। এটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের প্রতিচ্ছবি।”

কর্মসূচি শেষে উপস্থিত নারী-পুরুষের অংশগ্রহণে একটি সচেতনতামূলক পথনাটক ‘ঘামের দাম কোথায়’ মঞ্চস্থ করা হয়, যা শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন