সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

মে দিবসে রাজধানীতে ব্যতিক্রম চিত্র: প্রায় সব হোটেল-রেস্তোরাঁ বন্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস বা ‘মে দিবস’। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি সরকারি ছুটি হিসেবে পালন করা হচ্ছে।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে বিবেচিত এই দিনে ঢাকায় দেখা গেছে এক ব্যতিক্রম চিত্র—প্রায় সব হোটেল ও রেস্তোরাঁ বন্ধ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বড় হোটেল থেকে শুরু করে ফুটপাথের ঝুপড়ি খাবারের দোকান পর্যন্ত বন্ধ রয়েছে। হোটেল মালিকরা জানিয়েছেন, মে দিবস উপলক্ষে তাদের সব কর্মচারীকে ছুটি দেওয়া হয়েছে, যার ফলে হোটেল বন্ধ রাখা হয়েছে।

ছুটির সুযোগে হোটেল-রেস্তোরাঁর শ্রমিকরা সময় কাটাচ্ছেন খেলাধুলা, পরিবারভ্রমণ ও গ্রামের বাড়িতে গিয়ে। পুরান ঢাকার জনসন রোডের ‘স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ এবং মতিঝিলের ‘ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর কর্মীরা জানান, আজকের ছুটিতে তারা দারুণ খুশি।

ঘরোয়া হোটেলের একজন কর্মচারী বলেন, “আমাদের হোটেলে শতাধিক কর্মী আছে। সবাই আজ ছুটিতে। কেউ খেলাধুলা করছে, কেউ পরিবার নিয়ে ঘুরতে গেছে।”

রাজধানীর কলতাবাজার এলাকার ‘রাজমহল রেস্তোরাঁ’র দীর্ঘদিনের কর্মচারী মো. রাসেল জানান, “১৪ বছর কাজ করছি, আগে মে দিবসে ছুটি পাইনি। গত দুই বছর থেকে পাচ্ছি। এটি আমাদের জন্য অনেক আনন্দের।”

তবে সব হোটেল যে বন্ধ, তা নয়। অলিগলির কিছু ছোট খাবারের দোকান খোলা দেখা গেছে, যেখানে মালিক নিজেই বিক্রি করছেন। তবে এমন কিছু দোকানে ‘বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন’-এর সদস্যদের উপস্থিতিতে জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

পুরান ঢাকার জনসন রোডের ‘অলি বিরিয়ানি হাউজ’-এ দুপুর আড়াইটার দিকে ৮-১০ জন যুবক ফেডারেশনের টি-শার্ট পরে দোকানের সাটার নামিয়ে দেন এবং দোকান বন্ধ রাখতে কড়া নির্দেশ দেন।

দোকান মালিক শাহেদ বলেন, “আমি একাই দোকান চালাই, নিজেই মালিক, নিজেই শ্রমিক। আজ দোকান বন্ধ রাখলে সংসার চলবে না। কেউ তো ক্ষতিপূরণ দেবে না। আমি কেন অযথা দোকান বন্ধ রাখবো?”

তিনি আরও জানান, “প্রতিদিন রাতে স্ত্রীকে নিয়ে রান্না করে সকালবেলা দোকানে এনে বিক্রি করি। আজ খাবার বিক্রি না হলে তা নষ্ট হবে, বড় ক্ষতি হয়ে যাবে।”

এমন ঘটনায় সাধারণ ক্রেতারাও ক্ষুব্ধ। পথচারী রায়হান উদ্দিন বলেন, “হোটেল-রেস্তোরাঁর কর্মীদের ছুটি দেওয়া ভালো উদ্যোগ। কিন্তু যারা একাই দোকান চালান, তাদের জোর করে বন্ধ করানো উচিত না।”

মে দিবস শ্রমিকদের অধিকার রক্ষার প্রতীক হলেও, বাস্তব প্রয়োগে শ্রমিক ও স্ব-নিয়োজিত ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য স্পষ্ট হয়ে উঠেছে। দিনটি নিয়ে ভিন্নমত থাকলেও, সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছে এ ধরনের ঘটনা।

৩৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন