সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হলেন চুয়েটের অধ্যাপক হযরত আলী

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলী।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েট আইন অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে পূর্ণকালীন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অধ্যাপক হযরত আলী উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক হযরত আলী চুয়েটের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্বক্ষণিকভাবে কুয়েট ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

কুয়েটের সাম্প্রতিক অস্থিরতা ও প্রশাসনিক পরিবর্তনের প্রেক্ষাপটে এ নিয়োগ দেওয়া হলো। গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। পরদিন থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে এবং ২৫ ফেব্রুয়ারি আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।

এরপর ১৩ এপ্রিল শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলনের মধ্যেই ১৮ ফেব্রুয়ারির ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়, যার বিরোধিতা করে কুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। এই চাপের মুখে গত ২৬ এপ্রিল উপাচার্য মুহাম্মদ মাছুদ ও সহ–উপাচার্য শেখ শরীফুল আলমকে সরিয়ে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করে।

৩৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন