সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

বন্যার্তদের ঘর তৈরিতে সেনাবাহিনীর দক্ষতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পূর্বাঞ্চলের চার জেলার ৩০০টি পরিবারের জন্য বরাদ্দ পাওয়া ৫০ কোটি টাকার অর্ধেকেরও কম খরচে ঘর নির্মাণ করে নজির স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এই সাফল্যের জন্য সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, “জাতীয় দুর্যোগে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে—এই আস্থা ও বিশ্বাস আজ আরও দৃঢ় হলো।”

২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ২২টি উপজেলার বহু ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। যেসব পরিবার সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়ে, তাদের জন্য দ্রুত আবাসন নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নির্দেশনায় বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়।

এই প্রকল্পের আওতায় ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও সেনাবাহিনীর ২৪ ও ৩৩ ডিভিশনের কর্মকর্তারা মাত্র ২৪ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার টাকায় ৩০০টি ঘরের নির্মাণ কাজ শেষ করেন। প্রতিটি ঘর ৪৯২ বর্গফুট ও ৫০০ বর্গফুট আয়তনের অনুমোদিত দুই ধরনের ডিজাইন অনুসরণে নির্মিত হয়।

ঘর নির্মাণ হয়েছে ফেনীর ৬টি উপজেলায় ১১০টি, নোয়াখালীর ৭টি উপজেলায় ৯০টি, কুমিল্লার ৬টি উপজেলায় ৭০টি এবং চট্টগ্রামের ৩টি উপজেলায় ৩০টি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।

ঘরের চাবি বুঝে পাওয়া উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বন্যায় সবকিছু হারিয়ে ফেলে জীবন থমকে গিয়েছিল। সেনাবাহিনীর সহায়তায় ও প্রধান উপদেষ্টার উদ্যোগে এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারছি।”

এই প্রকল্প দক্ষ ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের বক্তারা।

৩১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন