সর্বশেষ

জাতীয়নির্বাচনী সমঝোতায় এনসিপি ২৭টি আসনের প্রার্থী চূড়ান্ত
একাত্তরের স্বাধীনতা রক্ষায় চব্বিশের যুদ্ধ, এরাও 'মুক্তিযোদ্ধা': তারেক রহমান
আজ শেষ দিনের মতো মনোনয়ন আপিল শুনানি, প্রতীক বরাদ্দের প্রস্তুতি ইসির
গণমাধ্যম সম্মিলন ২০২৬: স্বাধীন সাংবাদিকতার সুরক্ষায় ঐক্যের আহ্বান
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ২১৬৭ মামলা
বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন: শিক্ষার্থীদের দেশ গঠনের আহ্বান উপদেষ্টার
সারাদেশমাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ইজিবাইকের যাত্রীসহ ৬ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
১২ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি-সমাবেশ
হিলিতে শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক, ২শ' জনের মাঝে কম্বল বিতরণ
দৌলতপুরে বিএনপি প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও মিলাদ
কুমারখালীতে ভোটার সচেতনতায় ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত
সাভার কমিউনিটি সেন্টার থেকে আবারও দুই পোড়া মরদেহ উদ্ধার
সলঙ্গায় বিদ্যুৎ মেরামতের সময় খুঁটি থেকে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এনায়েতপুরীর (রঃ) ১১১তম ওরশ সম্পন্ন
কলাপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ
নোয়াখালীতে ছয় মামলার আসামিকে পিটিয়ে হত্যা, বাজারে মিষ্টি বিতরণ
আন্তর্জাতিকইসরায়েলে বিক্ষোভ: শেষ জিম্মি রন গিভিলির দেহ ফেরত আনার দাবি
ইউরোপের ৮ দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণা
খেলাবাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপ ২০২৬ টিকিট আবেদনের প্রক্রিয়া শুরু
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের শুরু বাংলাদেশ দলের, যুক্তরাষ্ট্র হারল ২১ রানে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন হবে না, শ্রীলঙ্কায় খেলবে তারা
রাজনীতি

রাজনৈতিক দল গঠনের হিড়িক: আট মাসে আত্মপ্রকাশ ২০টিরও বেশি দলের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। গত আট মাসে অন্তত ২০টির বেশি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।

সর্বশেষ শুক্রবার (২৫ এপ্রিল) চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাংবাদিক শওকত মাহমুদের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করেছে। আজ শনিবার আরও একটি দলের আত্মপ্রকাশের কথা রয়েছে—‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’।

নতুন দলগুলোর তালিকায় রয়েছে ব্যতিক্রমধর্মী নাম ও নেতৃত্ব। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’, যা গত জুলাইয়ে ছাত্র-জনতার গণ-আন্দোলনের অংশগ্রহণকারীদের উদ্যোগে গঠিত হয়।

২০২৩ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ১১টি নতুন দলের আত্মপ্রকাশ ঘটে। ঢাবির গ্রন্থাগারের সামনে ‘নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি)’-এর আত্মপ্রকাশ দিয়ে শুরু হয় এই ধারাবাহিকতা। এরপর জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, সমতা পার্টি, জাগ্রত পার্টি, বিজিপি, জাতীয় বিপ্লবী পরিষদসহ একের পর এক দল আত্মপ্রকাশ করে।

চলতি বছরের প্রথম চার মাসেই আরও ১২টি দলের আত্মপ্রকাশ ঘটে, যার মধ্যে উল্লেখযোগ্য ‘দেশ জনতা পার্টি’, ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’, ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’, ‘ভাসানী জনশক্তি পার্টি’, এবং ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।

জনতা পার্টি বাংলাদেশ-এর চেয়ারম্যান হিসেবে আছেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন। দলটির মহাসচিব হচ্ছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ। এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে আছেন গোলাম সারোয়ার মিলন, যিনি এর আগে বিএনপি, জাতীয় পার্টি ও বিকল্পধারায় যুক্ত ছিলেন।

এই দলে নাম নিয়ে বিরোধও দেখা দিয়েছে। ‘জনতার বাংলাদেশ পার্টি’-এর প্রধান শফিকুল ইসলাম সবুজ খান কাছাকাছি নাম রাখায় ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন।

নতুন দলগুলোর অনেকের রাজনৈতিক ভিত্তি না থাকলেও নামসর্বস্ব দল হিসেবেও তারা নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করছে। ইসি সূত্র বলছে, বর্তমানে দেশে নিবন্ধিত দল রয়েছে ৫০টি। নতুন করে আরও ৬৫টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে, যার বেশির ভাগের কার্যক্রম দৃশ্যমান নয়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন সামনে এলে দল গঠনের প্রবণতা বাড়ে। তবে এসব দলের একটি অংশ বিভ্রান্তি ছড়াতে এবং বিশেষ উদ্দেশ্য সাধনে গঠিত হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অধ্যাপক মাহবুব উল্লাহ্‌। তাঁর মতে, “জুলাই আন্দোলন থেকে উঠে আসা দলগুলোর একটি ভিত্তি রয়েছে, কিন্তু অনেক নতুন দল রাজনৈতিক বিভ্রান্তি তৈরির হাতিয়ার হতে পারে।”

৩৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন