সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশদিনভর থেমে থেমে শিলাবৃষ্টি, শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ: শঙ্কায় কৃষক
সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোর হত্যাকাণ্ড: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
আন্তর্জাতিক

পোপ ফ্রান্সিসের অন্তিমযাত্রা আজ, রোমে শেষকৃত্য

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৩:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্বের প্রথম লাতিন আমেরিকান পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে আজ (২৭ এপ্রিল)।


সকাল ১০টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মীয় নেতারা। শেষকৃত্য পরিচালনা করবেন কার্ডিনাল কলেজের ডিন, জিওভান্নি বাত্তিস্তা রে।

অনুষ্ঠানের শেষ মুহূর্তে পাঠ করা হবে ‘চূড়ান্ত সমর্পণ প্রার্থনা’, যার মাধ্যমে পোপ ফ্রান্সিসকে ঈশ্বরের হাতে আনুষ্ঠানিকভাবে সমর্পণ করা হবে। এরপর মরদেহ নেওয়া হবে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়, যেখানে তাঁকে সমাহিত করা হবে।

ক্যাথলিক রীতিতে পোপের মৃত্যুর চার থেকে ছয় দিনের মধ্যে সাধারণত সেন্ট পিটার্স স্কয়ারে অন্ত্যেষ্টিক্রিয়া হয়। তবে পোপ ফ্রান্সিস তাঁর জীবদ্দশায়ই আড়ম্বরহীন বিদায়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে কারণেই তিনিই হবেন গত এক শতাব্দীর মধ্যে প্রথম পোপ, যিনি সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে নয়, বরং সান্তা মারিয়া মেজিওরে চিরনিদ্রায় শায়িত হবেন।

পোপ ফ্রান্সিস চাননি তিনটি স্তরের (সাইপ্রাস, সিসা ও ওক কাঠ) ঐতিহ্যবাহী কফিনে সমাধিস্থ হতে। বরং তাঁর ইচ্ছা ছিল একটি সাধারণ কাঠের কফিনেই শেষ আশ্রয় গ্রহণের।

পোপের শেষকৃত্যে যোগ দিতে রোমে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজা-রানী ও বিশিষ্ট ব্যক্তিরা। মোট ১৩০টি দেশের প্রতিনিধির অংশগ্রহণে এ আয়োজনে উপস্থিত থাকবেন ৫০ জন রাষ্ট্রপ্রধান ও ১০ জন রাজপরিবারের সদস্য। তাঁদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, স্পেন ও বেলজিয়ামের রাজা-রানী এবং ব্রিটিশ প্রিন্স উইলিয়াম।

শুক্রবার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয় পোপ ফ্রান্সিসের মরদেহ, যেখানে হাজারো শোকাহত মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানান। ৮৮ বছর বয়সী এই পোপ চলতি বছরের শুরুর দিকে দুইবার নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং মৃত্যুর আগে প্রায় এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে তিনি ইস্টার সানডের আয়োজনে অংশ নিয়েছিলেন, তবে পরদিনই তাঁর মৃত্যুর সংবাদ জানায় ভ্যাটিকান।

২৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন