সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশকক্সবাজারে ভূমিকম্প অনুভূত, ছড়িয়েছে আতংক
জয়পুরহাটের কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেফতার
রাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
নির্বাচনী নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
গণমাধ্যম

সাংবাদিকদের আন্দোলনে জামিন পেলেন রোকনুজ্জামান টিপু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সাংবাদিকদের আন্দোলনের মুখে জামিন পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপু।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।

টিপুর পক্ষে আদালতে আপিল ও জামিনের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান। শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতারা।

এর আগে সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহম্মেদ আবু জাফর, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, আজকের পত্রিকার আবুল কাসেম, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, ঢাকা প্রতিদিনের ইসরাফিল হোসেন ও মানবজমিনের এসএম বিপ্লব হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্সে নির্মাণকাজে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক টিপু হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী, উপজেলা উপসহকারি প্রকৌশলী মামুন হোসেন তাকে ছাতা দিয়ে মারধর করেন। আত্মরক্ষার জন্য টিপু ধাক্কা দিলে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। পরে নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল ঘটনাস্থলে গিয়ে প্রকৌশলী ও ঠিকাদার পক্ষের কথা একতরফাভাবে শুনে রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।

এ ঘটনাকে সাংবাদিক নেতারা ‘গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা’ উল্লেখ করে অবিলম্বে টিপুর মুক্তি এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। কর্মসূচি শেষে সাংবাদিকরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সঙ্গে সাক্ষাৎ করেন।

দুপুরের শুনানিতে আদালত জামিন মঞ্জুর করলে সাংবাদিক মহলে স্বস্তি ফিরে আসে।

৩৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন