সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশলক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৪ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ধরা পড়া যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
শিক্ষা

কুয়েটে আমরণ অনশনের তৃতীয় দিন: অসুস্থ ২৭ শিক্ষার্থী

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৩:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন আজ তৃতীয় দিনে পৌঁছেছে।

এ পর্যন্ত ২৭ জন শিক্ষার্থী শারীরিকভাবে গুরুতর দুর্বল হয়ে পড়েছেন। তবুও আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে অটল রয়েছেন।

সোমবার বিকেল ৪টা থেকে মোট ৩২ জন শিক্ষার্থী অনশন শুরু করেন। তাদের মধ্যে তিনজন ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেও, বাকি ২৯ জন আন্দোলনে সক্রিয় ছিলেন। এর মধ্যে দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কুয়েট মেডিকেল সেন্টার ও সিটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন এই শিক্ষার্থীদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

শিক্ষার্থীরা অভিযোগ করছেন, গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বহিরাগতদের হামলার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়। হামলার ঘটনায় দায়সারা একটি মামলা দায়ের করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। একইসঙ্গে আন্দোলনকারী অনেক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, উপাচার্য দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের প্রতি উদাসীনতা প্রদর্শন করে যাচ্ছেন এবং তাদের দাবি-দাওয়া উপেক্ষা করছেন। তারা জানায়, উপাচার্য অপসারিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং প্রয়োজনে তারা জীবন দিতেও প্রস্তুত।

স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে গিয়ে দেখা যায়, তোষকের ওপর শুয়ে-বসে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। চারপাশে ঘুরছে স্ট্যান্ড ফ্যান, পাশে অবস্থান করছে মেডিকেল টিম এবং প্রস্তুত রাখা হয়েছে চারটি অ্যাম্বুলেন্স।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ বুধবার কুয়েট ক্যাম্পাসে আসছেন। দলটির নেতৃত্বে রয়েছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান। প্রতিনিধি দল সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানা গেছে।

অন্যদিকে, আজ সকাল ১০টায় খুলনার শিববাড়ি মোড়ে উপাচার্য অপসারণের দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’, ‘দি রেড জুলাই’ এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর উদ্যোগে পৃথকভাবে বিক্ষোভ, মানববন্ধন ও ব্লকেড কর্মসূচি পালিত হচ্ছে। একইসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস বর্জনের পাশাপাশি দুপুর ২টায় জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, “আমরা শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের জন্য অনুরোধ করে চলেছি এবং তাদের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ রাখছি।”

৪১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন