সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজয়পুরহাটের কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেফতার
রাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
নির্বাচনী নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

খাদ্যবান্ধব কর্মসূচির পরিধি আরও বাড়াচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৩:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য চালু করা খাদ্যবান্ধব কর্মসূচি আরও সম্প্রসারণের পথে।

অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে, আগামী ২০২৫–২৬ অর্থবছরে এই কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে কম দামে চাল দেওয়া হবে, যা বর্তমানে ৫০ লাখ পরিবার।

চাল দেওয়ার সময়সীমাও এক মাস বাড়ানো হচ্ছে। এতদিন পরিবারগুলো বছরে পাঁচ মাস ১৫ টাকা কেজি দরে চাল পেতো, এখন থেকে তারা ছয় মাস এই সুবিধা পাবেন। তবে চালের দাম ও পরিমাণ (প্রতি মাসে ৩০ কেজি) অপরিবর্তিত থাকছে।

সরকার বলছে, কর্মসূচির এই সম্প্রসারণ গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। কারণ, মার্চ-এপ্রিল এবং সেপ্টেম্বর-নভেম্বর মাসে কাজের সংকট থাকে। সে সময়েই খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে চাল সরবরাহ করা হয়।

২০১৬ সালে কুড়িগ্রামের চিলমারীতে শেখ হাসিনা এই কর্মসূচির উদ্বোধন করেন। শুরুতে ৫০ লাখ পরিবারকে বছরে পাঁচ মাস চাল সরবরাহের লক্ষ্য নিয়ে এটি চালু হয়। করোনার সময় একবার উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৬২ লাখ ৫০ হাজার করা হলেও পরে আবার তা কমিয়ে আনা হয়।

রংপুরে বেশি, সিলেটে কম উপকারভোগী
খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি উপকারভোগী রয়েছে রংপুর বিভাগে – প্রায় ৮ লাখ ৫৩ হাজার। এর মধ্যে শুধু রংপুর জেলাতেই ১ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ এই সুবিধা পাচ্ছে। অন্যদিকে, সিলেট বিভাগে উপকারভোগী সংখ্যা সবচেয়ে কম – ২ লাখ ৩৮ হাজার।

ঢাকা বিভাগের মধ্যে টাঙ্গাইলে সবচেয়ে বেশি এবং মুন্সিগঞ্জে সবচেয়ে কম উপকারভোগী রয়েছে। চট্টগ্রাম বিভাগে প্রায় ৬ লাখ, খুলনায় ৬ লাখ ৩১ হাজার, বরিশালে ৪ লাখ ৮৩ হাজার এবং রাজশাহীতে ৭ লাখ ৭২ হাজার পরিবার এই সুবিধা পাচ্ছে।

পুষ্টি চাল কর্মসূচির আওতা বাড়ছে না
ভিন্ন একটি উদ্যোগ হিসেবে দেশের দরিদ্র নারীদের পুষ্টি নিশ্চিত করতে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচি চালু রয়েছে ২০১৩ সাল থেকে। এই প্রকল্পে দেশের ১৭০টি উপজেলায় ১০ লাখ ৪০ হাজার পরিবারকে বছরে ৩০ কেজি করে ভিটামিন ও খনিজ–সমৃদ্ধ চাল বিনামূল্যে দেওয়া হচ্ছে।

চলতি অর্থবছরে এই কর্মসূচির জন্য বরাদ্দ রয়েছে ৩ লাখ ৭৫ হাজার টন চাল। যদিও প্রতি বছর এর আওতা ১০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা ছিল, তা বাস্তবায়ন হয়নি।

মহিলা ও শিশুবিষয়ক সচিব মমতাজ আহমেদ জানান, "ভিডব্লিউবি কর্মসূচি চলবে, তবে এর সম্প্রসারণ নির্ভর করবে সার্বিক বাস্তবতার ওপর। দুই বছর পরপর নতুন তালিকা তৈরি করা হয়।"

ভবিষ্যৎ পরিকল্পনা
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, "সংসদের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে কর্মসূচির আওতা আরও বাড়ানো হতে পারে। আপাতত উপকারভোগী সংখ্যা বাড়িয়ে ৫৫ লাখ করা হচ্ছে এবং ছয় মাস চাল দেওয়া হবে।"

৩০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন