সর্বশেষ

জাতীয়বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র, বাড়ছে উদ্বেগ
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না: নাটোরে দুলু
সারাদেশফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক
বিএনপি নির্বাচনী জনসভায় স্বাধীনতার পক্ষে ভোটের আহ্বান ফখরুলের
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিল: মানুষের ঢলে মুখরিত শহর
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না: হাসনাত আবদুল্লাহ
গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : সিরাজগঞ্জে মনজুর কাদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
কলাপাড়ায় সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, অন্তত ১০ আহত
রাজশাহীতে উদ্ধার ৭৫টি হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত
বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ
নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কুড়িগ্রামে সোহেল হোসাইন
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার
চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ
রংপুর-৬ আসন: জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে যোগাযোগে প্রিন্স অ্যান্ড্রুর কন্যারা: নতুন নথিতে বাড়ছে প্রশ্ন
থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র
খেলাউন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড
জাতীয়

‘আর্থনা সম্মেলন ২০২৫’-এ যোগ দিতে আজ কাতার যাচ্ছেন অধ্যাপক ইউনূস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৩:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দোহায় অনুষ্ঠেয় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অংশ নিতে চার দিনের সফরে আজ সোমবার কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সফরকালে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন, যেখানে ব্যবসা, জ্বালানি, ভিসা নীতিমালা ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

সূত্র জানিয়েছে, ২৩ বা ২৪ এপ্রিল দোহায় এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। এ সময় ২০২৪ সালে কাতার আমিরের ঢাকা সফরের সময় স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতাগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নতুন করে সহযোগিতার সুযোগগুলো নিয়ে আলোচনা হবে।

বিশেষ করে কাতার থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহের নির্ধারিত সময়সীমা আগামী বছরের জানুয়ারির পরিবর্তে আরও আগে আনার প্রস্তাব বাংলাদেশ পেশ করতে পারে। একই সঙ্গে বাংলাদেশের নাগরিকদের জন্য পর্যটনসহ বিভিন্ন খাতে ভিসা চালু এবং প্রতিরক্ষা ও বিনিয়োগ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এবারই প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ এই উচ্চ পর্যায়ের সফরে যুক্ত হচ্ছেন। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম জানান, দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন চলছে এবং এতে আগের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হবে।

এদিকে, ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’ আয়োজন করেছে কাতার ফাউন্ডেশনের সহায়তায় গঠিত নীতি গবেষণা প্রতিষ্ঠান ‘আর্থনা সেন্টার ফর আ সাসটেইনেবল ফিউচার’। ২২ ও ২৩ এপ্রিল দোহায় অনুষ্ঠেয় এই সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। এখানে প্রথাগত সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে টেকসই ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা হবে।

প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনে বক্তব্য রাখবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, কাতার বাংলাদেশের এলএনজির অন্যতম বড় সরবরাহকারী দেশ। ২০২৪ সালের জানুয়ারিতে পেট্রোবাংলা ও কাতার গ্যাসের মধ্যে স্বাক্ষরিত নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল থেকে প্রতিবছর ১৫ লাখ মেট্রিক টন এলএনজি সরবরাহ শুরু হবে। তবে এই সময়সীমা এগিয়ে আনার বিষয়ে কাতারের সঙ্গে পুনরায় আলোচনা হতে পারে।

৫৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন