সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশখুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
জামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

তিন দিনে সীমিত পুলিশ সপ্তাহ, থাকছে না প্যারেড কিংবা শিল্ড প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৩:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরিবর্তিত পরিস্থিতির কারণে এবার সংক্ষিপ্ত করা হয়েছে পুলিশ সপ্তাহের আয়োজন। ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১ মে পর্যন্ত চলবে তিন দিনের এ অনুষ্ঠান।

এবার থাকছে না ঐতিহ্যবাহী প্যারেড, শিল্ড প্রতিযোগিতা কিংবা রাষ্ট্রপতির সঙ্গে সম্মিলন। অনুষ্ঠানটি মূলত পেশাদারিত্ব, নির্বাচনপূর্ব নির্দেশনা এবং বাহিনীর অভ্যন্তরীণ আলোচনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানিয়েছে, রাজারবাগ পুলিশ লাইনসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের পুলিশ সপ্তাহ। তিনি পুলিশ সদস্যদের মধ্যে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ও বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) প্রদান করবেন।

এ বছর পদকের সংখ্যা সীমিত রাখা হয়েছে—সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ১২২টির বেশি পদক দেওয়া যাবে না। আগের বছর এই সংখ্যা ছিল প্রায় ৪০০। এবারই প্রথমবারের মতো পদক প্রদানে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে গুরুত্ব দেওয়া হচ্ছে পেশাদারিত্ব ও কাজের যোগ্যতাকে। পাশাপাশি সারা বছরই যোগ্যতা অনুযায়ী পদক প্রদানের মাধ্যমে আর্থিক সুবিধা পাবেন পুলিশ সদস্যরা।

তিন দিনের কর্মসূচিতে থাকছে না কোনো প্যারেড, প্রতিযোগিতা, পত্রিকায় ক্রোড়পত্র, কিংবা রেডিও-টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান। প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধান বিচারপতির সঙ্গে কোনো সেশনও হচ্ছে না।

অভ্যন্তরীণভাবে এবারের পুলিশ সপ্তাহ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কর্মকর্তারা। পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে পুলিশের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে এ আয়োজন থেকে। মাঠপর্যায়ের সমস্যা, যানবাহন ও আবাসন সংকটসহ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়েও আলোচনা হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট যেমন এসবি, সিআইডি, র‍্যাব, পিবিআই, এটিইউ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে ও নৌ পুলিশসহ সকল ইউনিট তাদের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করবে।

শেষ দিন অনুষ্ঠিত হবে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ। নাগরিকদের সঙ্গে ‘কেমন পুলিশ দেখতে চান’ শীর্ষক মতবিনিময় সভাও হবে, যা এ বছর প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক বলেন, “আবহাওয়া এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এবার তিন দিনের সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করা হলেও গুরুত্বপূর্ণ সব দিকই এতে অন্তর্ভুক্ত থাকছে।”

৩৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন