সর্বশেষ

জাতীয়

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যেই: শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ তথ্য জানান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আবরার বলেন, "যেসব উৎস থেকে অতীতে প্রশ্নফাঁস হতো, সেগুলো এখন বন্ধ করা হয়েছে। ফলে প্রশ্নফাঁসের আর কোনো সুযোগ নেই।"

তিনি আরও জানান, পূর্বের রেওয়াজ অনুযায়ী ৬০ দিনের মধ্যেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ২ হাজার ২৯১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

এর আগে শিক্ষা উপদেষ্টার কোনো কেন্দ্র পরিদর্শনের বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি মন্ত্রণালয়। তবে গুঞ্জন ছিল তিনি হঠাৎ কোনো কেন্দ্রে উপস্থিত হতে পারেন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়। বেলা ১১টার দিকে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হঠাৎ পরিদর্শনে যান তিনি। সেখানে তার সঙ্গে কেবল অল্পসংখ্যক কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং তিনি খুব অল্প সময় সেখানে অবস্থান করেন।

এদিকে, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নানা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে, যাতে কোনো গুজব বা অপতৎপরতা পরীক্ষাকে প্রভাবিত করতে না পারে।

৪২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন