সর্বশেষ

জাতীয়

'ডেভিল হান্ট' আপডেট: সারাদেশে আরও ৫২৯ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযানে এক হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, ভাঙচুর, সহিংসতা এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর মধ্যে অনেককেই অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর সোমবার বিকালে এ তথ্য জানান। গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টার মধ্যে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে ৫২৯ জন এবং মামলা ও পরোয়ানার ভিত্তিতে ৯৭৪ জনসহ মোট ১ হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি এবং আনসারের যৌথ বাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। অভিযানে যারা মামলা ও পরোয়ানার আওতায় রয়েছে, তাদের গ্রেফতার করা হচ্ছে। পাশাপাশি, চাঁদাবাজি, দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীদেরও গ্রেফতার করা হচ্ছে।

এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্টের আওতায় ১০ ফেব্রুয়ারি ৩৩৪ জন, ১১ ফেব্রুয়ারি ৬০৭ জন, ১২ ফেব্রুয়ারি ৫৯১ জন, ১৩ ফেব্রুয়ারি ৫৬৬ জন, ১৪ ফেব্রুয়ারি ৫০৯ জন, ১৫ ফেব্রুয়ারি ৪৭৭ জন, ১৬ ফেব্রুয়ারি ৩৮৯ জন এবং ১৭ ফেব্রুয়ারি ৫২৯ জনসহ মোট ৪ হাজার ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

তবে, ৯ ফেব্রুয়ারি ডেভিল হান্টের গ্রেফতার পরিসংখ্যান পুলিশ সদর দপ্তর জানায়নি। ওই দিন দেশে মোট ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছিল।

৩৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন