সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তালা থানার পুলিশের একটি দল তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের হাজিরা খাতায় স্বাক্ষর করে ফেরার পথে কলেজ মোড় থেকে প্রনব ঘোষ বাবলুকে গ্রেফতার করা হয়।

চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি  ও তালা উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছিলেন। 

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রভাষক প্রনব ঘোষ বাবলুর মুক্তি দাবি করেছেন তালা প্রেসক্লাব,পুজা উদযাপন পরিষদ ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

৫৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০