সর্বশেষ

জাতীয়হাদী হত্যার দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযোগ শূন্যে নামাতে ‘জিরো কমপ্লেইন’ থানা গড়ার উদ্যোগ: আইজিপি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
রাজধানীতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
১৭ বছর ইফতার মাহফিলের পরিবেশ ছিল না: ড. মঈন খান
সারাদেশকুয়াকাটায় মৎস্যজীবী নেতার ইয়াবা সেবন ভিডিও ভাইরাল
কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
কুড়িগ্রামে মেট্রোনিডাজল ট্যাবলেট ও ওয়েট মেশিন পাচার চেষ্টায় স্টোরকিপার আটক
সাভারে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য র‌্যাবের হাতে আটক
জাফলংয়ের জিরো পয়েন্টে 'কুদ্দুস সিন্ডিকেট'র অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সিলেটে অবৈধ মাটি কাটা: মন্নানের ৬ মাসের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
বান্দরবানে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে অভিযান
ময়মনসিংহে পুকুর ভরাটের মহোৎসবে বিলীন ১৬০টি পুকুর
মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত, সম্পাদক সোহেল
সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়: ১০ জন গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার
রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকার মাদকসহ ২ জন গ্রেফতার
মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ
গাইবান্ধায় এজাহার গ্রহণে গড়িমসি অভিযোগ, আইজিপির কাছে লিখিত অভিযোগ
ময়মনসিংহ-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, শুনানির জন্য আবেদন গ্রহণ হাইকোর্টের
নারায়ণগঞ্জে ডিউটিরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই
বান্দরবানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিকবাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
নেতানিয়াহুর সাথে যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধের সমাপ্তি হবে : ট্রাম্প
খেলাটি–টুয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
সারাদেশ

ধামরাইয়ে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি 

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের অনুসারী তরুণী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুল হামিদ ও তার সহচর ফ্যাসিস্ট খলিলুর রহমান আনসারীকে গ্রেফতারের দাবি ও সাংবাদিক এম শাহীন আলমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক এম শাহীন আলমের এলাকাবাসী।

রোববার (১৬ ফেব্রুয়ারী) উপজেলার বাস্তা বাজারে বাস্তা বনেরচর, নয়াচর, আমছিমুর নয়াপাড়া গ্রামে সাধারণ বাসিন্দারা এ মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন।


মানববন্ধনে বক্তারা বলেন, বায়ান্ন টিভি ও দৈনিক করতোয়া পত্রিকার সাংবাদিক ও ধামরাই মডেল প্রেস ক্লাবের সভাপতি এম শাহীন আলম খুবই ভাল মনের মানুষ। আমাদের জানা মতে সে কখনও অন্যায় কাজ প্রশ্রয় দেয় না। তিনি সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন। আমরা গ্রামবাসী দেখেছি তিনি তার ক্যান্সার আক্রান্ত সেবা কিভাবে করেছে। বর্তমান যুগে যে সন্তান ক্যান্সার আক্রান্ত মায়ের সেবা করে সুস্থ্য করে তুলতে পারে সে কখনও চাঁদাবাজির মত কোন কাজ করতে পারে না। আমরা গ্রামবাসী মিথ্যা বানোয়াট মামলাকারীকে গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তি দাবি করছি।


এ সময় আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বাস্তা গ্রামে  বয়োজ্যেষ্ঠ  নাগরিক মতিয়ার রহমান, বনেরচর গ্রামের বিএনপি পরিবারের সন্তাম বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হাই, নয়াপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান সহ এলাকার মা বোনেরা উপস্থিত ছিলেন।


মানব বন্ধনে উপস্থিত হয়ে বায়ান্ন টিভি ও দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি ও ধামরাই মডেল প্রেস ক্লাবের সভাপতি আবেগতারিত হয়ে পড়ে বলেন, একজন ভুক্তভোগি তরুণী ফ্যাসিস্টের অনুসারী আব্দুল হামিদ ও আব্দুল সামাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ও ভুক্তভোগি তরুণী আইনজীবির কাছে লিখিত দাবি করেন। ওই তরুণী সাংবাদিকদের কাছে ভিডিও বক্তব্য দেন। ঘটনার সত্যতা জানতে আমি যখন অভিযুক্ত ধর্ষক আব্দুল হামিদকে প্রশ্ন করি তখন ক্ষিপ্ত হয়ে যায় এবং পেশি শক্তির জোরে আমার উপর হামলা করে। আমার প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান যাতে করে প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য আমাকে হেনেস্থার বিষয়টি প্রকাশ্যে আনতে অনিহা প্রকাশ করি। ধর্ষিতা তরুণী ও অভিযুক্ত ধর্ষকের বক্তব্য ও আইনজীবির বক্তব্যসহ বায়ান্ন টিভির অনলাইন ভার্সনে ও দৈনিক করতোয়া পত্রিকার  ৫ পাতায় ধর্ষিতা তরুণীর সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে অভিযুক্ত ধর্ষক পরিবার আমাকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দিয়ে আসছে। এবং আদালতে চাঁদাদাবির অভিযোগ করেছেন। আমি ঘৃন্য অপরাধী অভিযুক্ত ধর্ষক আওয়ামী ফ্যাসিস্টদের অতি দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

৬৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন