সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশজামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
পিরোজপুরে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরে নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
খেলা

জাতীয় স্কুল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

৪ ফেব্রুয়ারি কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়কে ৬১ রানের বড় ব্যবধানে পরাজিত করে।

১৯৫২ সালে প্রতিষ্ঠিত দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা উপজেলা পর্যায়ের এ টুর্নামেন্টের শুরুর থেকে ধারাবাহিক সাফল্য ধরে রেখে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিদ্যালয়ের এমন সফলতায় আনন্দিত পুরো গ্রাম, শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা। দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সালাহউদ্দিন, প্রধান শিক্ষক বিল্লাল হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ মেয়েদের এ সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছেন।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা ৬ ওভারে ৮৮ রান করে। দলের পক্ষে অতিরিক্ত থেকে সর্বোচ্চ ৪০ রান আসে। এছাড়া মোছাঃ জুঁই খাতুন ওয়ানডাউনে নেমে ২২ রান করেন এবং ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

৮৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা দুর্বাচারার বোলিং তোপে মাত্র ২৭ রানে অলআউট হয়ে যায়। দুর্বাচারার মোছাঃ মিম খাতুন এবং বৈশাখী খাতুন ৩টি করে উইকেট নেন। কবুরহাটের রুপান্তি সর্বোচ্চ ৪ রান করেন।

৩৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন