সর্বশেষ

জাতীয়কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
সারাদেশপটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
অপরাধ

অপারেশন ডেভিল হান্ট: ৭ দিনে ৩৯২৪ জনের গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নতুন করে ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার ফলে গত শনিবার রাতে শুরু হয়ে আজ শুক্রবার বিকেল পর্যন্ত মোট ৩,৯২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (শুক্রবার) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত, অভিযানের সময় ৫০৯ জন গ্রেপ্তার হওয়া ছাড়াও বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, ১০টি রামদা, ২টি ছুরি এবং ২টি চাপাতি রয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, অপারেশন ডেভিল হান্টের বাইরে গত ২৪ ঘণ্টায় ৯৪৮ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এক সভার মাধ্যমে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ৭ ফেব্রুয়ারি রাতের ওই ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ১৫-১৬ জন শিক্ষার্থী হামলার শিকার হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দাবি করেন যে, শিক্ষার্থীরা ডাকাতির খবর পেয়ে আক্রমণ প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন, কিন্তু তখন তাঁদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় একজন আহত শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

৪২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন