সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
ক্রিকেট

বরিশালকে জয়ে ফেরালেন তামিম

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
 চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে জিতে জয়ে ফিরেছে ফরচুন বরিশাল।

জহুর আহমেদ স্টেডিয়ামে দলের জয়ের ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক তামিম। এবারের বিপিএলে পেয়েছেন দ্বিতীয় ফিফটি। তার মতো ফিফটি পাওয়ার পথে ছিলেন বরিশালের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ডেভিড মালান। তবে জাহানদাদ খান ব্যাটিংয়ে এসে ২ ছক্কায় ম্যাচ শেষ করে দেয়ায় তা আর হয়নি।

এতে ৪৯ রানেই অপরাজিত থাকতে হয় মালানকে। ৪১ বলের ইনিংসটি সাজান ১ ছক্কায় ও ৩ চারে। 


 
ঢাকার দেয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তামিম। জয়ের জন্য যখন ১৫ রান প্রয়োজন ঠিক তখনই ঢাকার অধিনায়ক থিসারা পেরেরার ইয়র্কারে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি।

ড্রেসিংরুমে ফেরার আগে ৪৮ বলে করেছেন ৬১ রান। ইনিংসটি সাজান ৬ চার ও ১ ছক্কায়। এই ফিফটিতে একটা রেকর্ডও গড়েছেন তামিম। বরিশালের হয়ে এখন সর্বোচ্চ ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা ব্যাটার। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের খেলা ৬টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসকে।

 

তামিমের আগে ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৮ রানের সময় ড্রেসিংরুমে ফেরেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি ওপেনার ২ রানে ফিরলেন দ্বিতীয় উইকেটে ১১৭ রানের দুর্দান্ত জুটি গড়েন তামিম-মালান। তাদের সেই জুটিতেই পরে সহজ জয় পায় বরিশাল। ২৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় এবারের বিপিএলে তাদের চতুর্থ জয়। এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচের বাকি দুটিতে হেরেছেন তামিমরা।

৩৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ক্রিকেট নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন