সর্বশেষ

জাতীয়নির্বাচনী সমঝোতায় এনসিপি ২৭টি আসনের প্রার্থী চূড়ান্ত
একাত্তরের স্বাধীনতা রক্ষায় চব্বিশের যুদ্ধ, এরাও 'মুক্তিযোদ্ধা': তারেক রহমান
আজ শেষ দিনের মতো মনোনয়ন আপিল শুনানি, প্রতীক বরাদ্দের প্রস্তুতি ইসির
গণমাধ্যম সম্মিলন ২০২৬: স্বাধীন সাংবাদিকতার সুরক্ষায় ঐক্যের আহ্বান
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ২১৬৭ মামলা
বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন: শিক্ষার্থীদের দেশ গঠনের আহ্বান উপদেষ্টার
সারাদেশমাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬, আহত অন্তত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
১২ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি-সমাবেশ
হিলিতে শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক, ২শ' জনের মাঝে কম্বল বিতরণ
দৌলতপুরে বিএনপি প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও মিলাদ
কুমারখালীতে ভোটার সচেতনতায় ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত
সাভার কমিউনিটি সেন্টার থেকে আবারও দুই পোড়া মরদেহ উদ্ধার
সলঙ্গায় বিদ্যুৎ মেরামতের সময় খুঁটি থেকে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এনায়েতপুরীর (রঃ) ১১১তম ওরশ সম্পন্ন
কলাপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ
নোয়াখালীতে ছয় মামলার আসামিকে পিটিয়ে হত্যা, বাজারে মিষ্টি বিতরণ
আন্তর্জাতিকইসরায়েলে বিক্ষোভ: শেষ জিম্মি রন গিভিলির দেহ ফেরত আনার দাবি
ইউরোপের ৮ দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণা
খেলাবাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপ ২০২৬ টিকিট আবেদনের প্রক্রিয়া শুরু
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের শুরু বাংলাদেশ দলের, যুক্তরাষ্ট্র হারল ২১ রানে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন হবে না, শ্রীলঙ্কায় খেলবে তারা
অপরাধ

বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পিকআপসহ পাঁচজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বংশালের আসিয়ান প্যালেসের সামনে চেকপোস্ট করাকালে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পিকআপসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- আনম ফখরুল ইসলাম (৫০), মোঃ হাবিবুর রহমান (২৬), এনামুল হক (২৮), মোঃ আজিজুল ইসলাম (৩৫) ও মোঃ জাকির সরদার (৩২)।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বংশাল থানা এলাকায় চেকপোস্ট করাকালে তাদের গ্রেফতার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে থানা পুলিশ জানতে পারে কতিপয় লোক চকবাজার থেকে একটি পিকআপ ও তিনটি ভ্যানে করে অবৈধ নিষিদ্ধ পলিথিন নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বংশাল থানার একটি দল আবুল হাসনাত সড়কে আসিয়ান প্যালেসের সামনে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে করাকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি পিকআপ ও তিনটি ব্যাটারী চালিত ভ্যান চেকপোস্টের সামনে দিয়ে যাওয়ার সময় চেকপোস্টে ডিউটিরত পুলিশ সদস্যরা থামার সংকেত দিলে পিকআপের ড্রাইভার পিকআপের দরজা দিয়ে এবং ভ্যান চালকরা ভ্যান রেখে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের সহযোগী ইদ্রিস দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পিকআপ ও ভ্যান তল্লাশী করে মোট ১১৬ বস্তা অবৈধ নিষিদ্ধ সাদা পলিথিন, ২৫২১ পাউন্ড রোল পলি এলডিপিই, তিনটি ব্যাটারী চালিত ভ্যান ও একটি পুরাতন পিকআপ জব্দ করা হয়। এ ঘটনায় বংশাল থানায় গ্রেফতারকৃত পাঁচজনসহ পলাতক ইদ্রিসের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা জব্দকৃত পলিথিন ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করার উদ্দেশে নিয়ে যাচ্ছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সাথে জড়িত পলাতক আসামি ইদ্রিসকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

৩৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন