যুগান্তর
১১১ তম মৃত্যু অতল বার্ষিকীতে শ্রদ্ধাযুগান্তরের প্রধান নেতা বিপ্লবী বাঘা যতীন
১. সংস্কৃতিনগরী কুমারখালী। এ মাটির সদাগন্ধে মাতোয়ারা হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ অনেক মনীষীদের আগমন ঘটে এখানে। বাউল সম্রাট লালন শাহ, কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেন, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ ঐতিহাসিক ‘গ্রামবার্ত্তা’র প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার, ওহাবী আন্দোলনের নেতা কাজী মিয়াজান, ব্রিটিশ বিরোধী বিপ্লবী ও কৃষক প্রজা পার্টির নেতা, অবিভক্ত বাংলার তিনবারের মন্ত্রী মৌলভী শামসুদ্দিন আহমেদ, কবি ভোলানাথ মজুমদার, সাংবাদিক জলধর সেন, কথাশিল্পী আকবর হোসেন, যোবেদা খানম, ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয়, লোক কবি গগন হরকরা সহ অসংখ্য গুণী মনীষীদের জন্মভূমি। এ নগরীর একটি গ্রাম কয়া। এটি সাধারণ কোন গ্রাম নয়।