পিতা-মাতা
সংসদে ঐতিহাসিক বিল পাশঃ বিরোধীদের আপত্তি সম্পত্তি দান করেও আজীবন সুরক্ষা: নতুন আইনে বৃদ্ধ পিতা-মাতার ভোগাধিকার নিশ্চিত
রোববার (৬ সেপ্টেম্বর, ২০২৬) জাতীয় সংসদে পাস হয়েছে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’। এই বিল পাসের মাধ্যমে ১৮৮২ সালের ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’-এ ঐতিহাসিক সংশোধন আনা হয়েছে, যেখানে স্পষ্ট বিধান রাখা হয়েছে—বাবা-মা বা দাদা-দাদি সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করলেও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার পাবেন।