গণপ্রতিরক্ষা
জাতীয় নিরাপত্তায় জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ আনসার-ভিডিপির
জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও জনসেবায় জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬০ লাখ সদস্যকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সদস্যদের দক্ষতা বৃদ্ধি, আন্তঃবাহিনী সমন্বয়, কর্মসংস্থান সৃষ্টি এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরের কার্যক্রম এগিয়ে চলছে।