এইচআরএসএস
বাংলাদেশে নারী ও শিশুর প্রতি নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ: এইচআরএসএস
বাংলাদেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে অন্তত ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩। সে হিসাবে এক বছরের ব্যবধানে নির্যাতনের ঘটনা বেড়েছে ৯৩২টি বা প্রায় ৫৪ শতাংশ।