PeaceNest
নড়াইল থেকে বিশ্বমঞ্চে তানজিম, শিশু শান্তি পুরস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব
মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা ও সচেতনতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬’-এর জন্য মনোনয়ন পেয়েছেন নড়াইলের কালিয়া উপজেলার তরুণ মো. তানজিম শেখ। ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত এই পুরস্কারের জন্য তাঁর মনোনয়নের তথ্য গত ৩০ সেপ্টেম্বর প্রকাশ করেছে নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা KidsRights।