১৬ দিনের কার্যক্রম
নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনের কার্যক্রমের উদ্বোধন, ১০ দফা সুপারিশ
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সরকারের কাছে ১০ দফা সুপারিশ তুলে ধরেছে নারী অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন। সুপারিশে নারী নির্যাতনের অভিযোগ দ্রুত তদন্ত ও বিচার, ভুক্তভোগীদের নিরাপত্তা ও পুনর্বাসন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ এবং অনলাইনভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।