সর্বশেষ

হাসপাতাল চুরি

বোয়ালমারী হাসপাতালে চুরি, অ্যাম্বুলেন্স চালকের ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অব্যবহৃত কক্ষের তালা ভেঙে ১৫টি সিলিং ফ্যান, লোহার পাইপ ও অ্যাঙ্গেল চুরির ঘটনায় মো. মান্না শেখ নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মান্না শেখ বোয়ালমারী পৌর সদরের বাসিন্দা মো. রিজাউল শেখের ছেলে। তিনি পেশায় একজন বেসরকারি অ্যাম্বুলেন্সচালক।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০