হজ কোটা
হজে আরও ২০ হাজার কোটা বরাদ্দ চায় হাব
২০২৭ সালের পবিত্র হজে বাংলাদেশের জন্য নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটার বাইরে আরও ২০ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দের দাবি জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এ বিষয়ে রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেছে সংগঠনটি।