স্কুল ফিডিং কর্মসূচি
২০২৭ সাল থেকে ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: ডা. জুবাইদা
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে সারাদেশে মিড ডে মিল চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এ কর্মসূচির আওতায় দেশের ৫০০ উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানান তিনি।