সর্বশেষ

সেলাই প্রশিক্ষণ

পাহাড়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ৪০ নারী, পাশে বসুন্ধরা শুভসংঘ

বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদে জীবিকার সুযোগ সীমিত। জুম চাষের অনিশ্চিত আয়, পরিবারের বড় আকার এবং পড়াশোনার খরচ—সব মিলিয়ে অনেক নারীর নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থমকে যায়। এমন বাস্তবতায় তিন মাসের বিনা মূল্যের সেলাই প্রশিক্ষণ শেষে আলীকদম ও বান্দরবান সদর উপজেলার ৪০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। তাঁদের কেউ শিক্ষার্থী, কেউ পরিবারের আর্থিক সংকটে পড়াশোনার পাশাপাশি কাজ করতে চান। প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে তাঁদের সামনে তৈরি হয়েছে আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন