সুমন মিয়া
তাজমিনের কক্সবাজার যাত্রা, হোটেলে অবস্থানসহ বিভিন্ন তথ্য সামনে
কুমিল্লায় ধর্ষণের পর হত্যার শিকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) মৃত্যুর আগে কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেলে অবস্থান করেছিলেন। গত ৬ অক্টোবর সন্ধ্যায় রিয়াজ উদ্দিন ওরফে রাজুর সঙ্গে হোটেলটির ৩০২ নম্বর কক্ষে ওঠেন তিনি। পরদিন কুমিল্লার উদ্দেশে রওনা হওয়ার পর সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়ার হাতে ধর্ষণ ও হত্যার শিকার হন বলে পুলিশের ভাষ্য। এ ঘটনায় গ্রেপ্তার সুমন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাজমিনের কক্সবাজার যাত্রা, হোটেলে অবস্থান এবং বাড়ি ফেরার পথ ঘিরে তদন্তে বিভিন্ন তথ্য সামনে এসেছে।