সাপুড়িয়া ইমরান
সাপের কামড়ে অসুস্থ সাপুড়িয়া, চিকিৎসা শেষ না হতেই হাসপাতাল ত্যাগ
কুষ্টিয়ার ভেড়ামারায় গোখরা সাপের কামড়ে আহত সাপুড়িয়া ইমরান হোসেন (৩৮) চিকিৎসা শেষ না করেই হাসপাতাল থেকে স্বেচ্ছায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। সাংবাদিকদের প্রশ্ন ও সামাজিক সমালোচনার কারণে লোকলজ্জায় তিনি হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন।