সাতক্ষীরা–৪
গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত স্পিকার ও ইসিকে জানিয়ে দিয়েছে জামায়াত
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের দাবি, সাংগঠনিক তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।