শ্রমিকদের বেতন বৃদ্ধি
আশুলিয়াতেও শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে ঢাকার আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকদের অসন্তোষের কারণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা ও উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশুলিয়ায় পুলিশ এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।