সর্বশেষ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেকৃবির গবেষণার মাঠে স্থাপনা গুঁড়িয়ে চাষ করলেন শিক্ষার্থীরা

গবেষণার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন বাণিজ্য মেলার মাঠে থাকা অবশিষ্ট স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খামারের ট্রাক্টর দিয়ে মাঠটি চাষ করেন তাঁরা। সরকারি সিদ্ধান্তে ওই মাঠে সচিবালয় স্থাপনের উদ্যোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০