শেখ শফিকুল ইসলাম
কুমারখালীতে এসএসসি ব্যাচ ’৯৬–এর বন্ধু শেখ শফিকুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন
কুষ্টিয়ার কুমারখালীর বাসিন্দা ও এসএসসি ব্যাচ ’৯৬–এর সদস্য শেখ শফিকুল ইসলামের মা ছালেহা বেগম (৭১) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। পরে নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।