রেলপথ অবরোধ
অবরোধ প্রত্যাহার, সোয়া পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম একই ইউনিয়নে পুনর্বহালের দাবিতে দেওয়া সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় সোয়া পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলও স্বাভাবিক হয়েছে।