রাষ্ট্রীয়
মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় ক্ষোভ, নাগরিক সমাজের শ্রদ্ধা নিবেদন
মেহেরপুরের মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কোনো কর্মসূচি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শুক্রবার বিকেলে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
বিতর্কিত তিন নির্বাচন ছিল রাষ্ট্রীয় পরিকল্পনার ফল: তদন্ত কমিশন
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই ক্ষমতায় থাকার একটি দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ ছিল—এমন মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকার গঠিত তদন্ত কমিশন। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এসব নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থার একটি অংশকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে।
সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ, শনিবার রাষ্ট্রীয় শোক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুদিবস রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপন
বাংলা সাহিত্যে বিশিষ্ট অবদান রাখা জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুদিবসকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৫ ব্যাংক একীভূত করে গঠিত হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক
অর্থনৈতিক দুরবস্থায় পড়া শরিয়াভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।