রামকৃষ্ণ সেবাশ্রম
পাবনায় উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী গুরুপূর্ণিমা উদযাপিত
পাবনার পাথরতলায় অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী গুরুপূর্ণিমা উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তিমূলক সঙ্গীত এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়। দীর্ঘদিন পর সনাতন ধর্মাবলম্বী ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আশ্রম প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।