যানবাহনে অগ্নিসংযোগ
রাজধানীতে নাশকতার চেষ্টায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার চেষ্টাকালে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা ওই সংগঠনের নিয়োগ করা ব্যক্তি।