সর্বশেষ

যশোর বোর্ড

কুষ্টিয়ায় দুই কলেজে এইচএসসিতে পাস করেননি কেউ

কুষ্টিয়ায় দুটি কলেজে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। এর মধ্যে কুমারখালী উপজেলার জগন্নাথপুর আইডিয়াল কলেজে পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। অন্যদিকে, মিরপুর উপজেলার হাজী নুরুল ইসলাম কলেজ থেকে আটজন পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেননি কেউ। শিক্ষক ও অবকাঠামো থাকা সত্ত্বেও শিক্ষার্থী সংকট এবং ফলাফল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০