মোবাইল স্বাস্থ্যসেবা
কুষ্টিয়া ডায়াবেটিস সমিতিতে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির 'স্বাস্থ্যসেবা বাস' হস্তান্তর
বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সহায়তায় কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির কাছে একটি স্বাস্থ্যসেবা বাস হস্তান্তর করা হয়েছে। ‘নিলুফা খানম এ্যানী ফ্রি মোবাইল হার্ট অ্যান্ড হেলথ হাসপাতাল’ নামে এই ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রমের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে হৃদরোগ, কিডনি রোগসহ অসংক্রামক রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে।