সর্বশেষ

মায়ের তরী

কুড়িগ্রাম-লালমনিরহাটে শিশুদের কণ্ঠে ছড়িয়ে পড়ছে লালনের গান

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব ঘিরে যখন ভক্ত-সাধুদের সমাগম, তখন উত্তরাঞ্চলের প্রত্যন্ত জনপদে শিশুদের কণ্ঠে ছড়িয়ে পড়ছে মরমি সাধক ফকির লালন শাহের মানবতার গান। কুড়িগ্রাম ও লালমনিরহাটে ‘মায়ের তরী’ নামে একটি সংগঠনের উদ্যোগে গড়ে ওঠা নয়টি গুরুগৃহে চর্চা হচ্ছে লালনগীতি, বাউল, মুর্শিদি, মারফতি ও ভাওয়াইয়া গান। সংগীতচর্চার পাশাপাশি এসব গানের মধ্য দিয়ে শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা গড়ে তোলার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০